মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজনীতি

লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি ছাত্রজনতা: শফিকুর রহমান

ছাত্রজনতা জুলাইয়ে লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মানুষের অধিকার হরণ, অন্যায়, অবিচার ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার ২০ অক্টোবর চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মহানগরী...

লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি ছাত্রজনতা: শফিকুর রহমান

ছাত্রজনতা জুলাইয়ে লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মানুষের অধিকার হরণ, অন্যায়, অবিচার ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ২০ অক্টোবর চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মহানগরী জামায়াত আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

জামায়াত আমীর বলেন, গত ১৭ বছরে দলটির নেতাকর্মীদের ওপর জুলুম ও নির্যাতন চালানো হয়েছে। তিনি ইসলামী আন্দোলনের দায়িত্ব আমৃত্যু পালন করার পাশাপাশি সততা ও নৈতিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথিরা দেশ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। সম্মেলনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০