জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ফাঁদে পড়েছেন। ইশরাকের উদ্দেশ্য ভালো ছিল এবং তিনি মাদক নির্মূলের উদ্যোগ নিয়েছিলেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায় তাকে বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার ১৯ অক্টোবর সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
এ সময় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই। বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ আঘাত পান। ভুল বোঝাবুঝি দূর করতে উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।