মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

মেট্রোরেলে বসানো হচ্ছে আর্চওয়ে ও লাগেজ স্ক্যানার

মেট্রোরেল স্টেশনগুলোর নিরাপত্তা জোরদার ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মেট্রোরেলে বসানো হচ্ছে আর্চওয়ে ও লাগেজ স্ক্যানার
ছবি: সংগৃহীত

মেট্রোরেল স্টেশনগুলোর নিরাপত্তা জোরদার ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রোরেলের নিরাপত্তাব্যবস্থার জন্য আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার সংগ্রহে গত ১৯ অক্টোবর অনলাইনে দরপত্র আহ্বান করেন ডিএমটিসিএলের স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান।

তিনি বলেন, যাত্রী ও তাদের লাগেজ পরীক্ষা করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আমরা আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানারও সংগ্রহ করব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলের নিরাপত্তাব্যবস্থার জন্য আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার সংগ্রহে গত ১৯ অক্টোবর অনলাইনে দরপত্র আহ্বান করেন ডিএমটিসিএলের স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান।

আরও বলা হয়, যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টাল (http://www.eprocure.gov.bd)-এর মাধ্যমে ই-দরপত্র জমা দিতে বলা হয়েছে।

ডিএমটিসিএল জানায়, দরপত্রসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা জাতীয় ই-জিপি পোর্টাল এবং ই-জিপি হেল্পডেস্কের ই-মেইল ঠিকানা [email protected] থেকে পাওয়া যাবে।

একই বিজ্ঞপ্তিতে এমআরটি লাইন-৬-এর ডিপোতে বৈদ্যুতিক বিভাগের অধীনে স্থাপিত লো-ভোল্টেজ (এলভি) ব্যবস্থা, ডিজেল জেনারেটর (ডিজি) সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচল ব্যবস্থা এবং সাধারণ বৈদ্যুতিক কাজের জন্য বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির (এএমসি) কথাও উল্লেখ করা হয়েছে।

২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরপত্রের নথি কেনা যাবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০