মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে মৃত্যু, মিনিবাসে আগুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকান (পাঠানি পোল) এলাকায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের পর একটি মিনিবাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একজন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন বলে জানিয়েছে পুলিশ। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়। এতে মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার ঘটনাস্থল থেকে বলেন, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন ঘটনাস্থলে নিহত এবং দুজন আহত হওয়ার খবর তাঁরা পেয়েছেন। দুর্ঘটনার জন্য দায়ী মনে করে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল শুরু করার চেষ্টা চলছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০