মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর। প্রেষণে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
ছবি: সংগৃহীত

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর। প্রেষণে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এদিকে, নতুন অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন কর্নেল মো. সাইদুল ইসলাম। তাকেও প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তিনি লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পেয়েছেন।

অন্যদিকে, অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এ জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০