মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

অসহায় শিশু ফারদিনের চিকিৎসার দায়িত্ব নিয়ে ঢাকার হার্ট ফাউন্ডেশনে উপস্থিত ভূমিমন্ত্রী

শিশুটির অসুস্থতার কথা জানতে পেরে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন ভূমিমন্ত্রী। শুধু চিকিৎসার দায়িত্ব গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সোমবার (৫ অক্টোবর) তিনি নিজে শিশুটিকে সাথে নিয়ে ঢাকার হার্ট ফাউন্ডেশনে যান এবং ফারদিনে

অসহায় শিশু ফারদিনের চিকিৎসার দায়িত্ব নিয়ে ঢাকার হার্ট ফাউন্ডেশনে উপস্থিত ভূমিমন্ত্রী
ছবি: সংগৃহীত

শিশুটির অসুস্থতার কথা জানতে পেরে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন ভূমিমন্ত্রী। শুধু চিকিৎসার দায়িত্ব গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সোমবার (৫ অক্টোবর) তিনি নিজে শিশুটিকে সাথে নিয়ে ঢাকার হার্ট ফাউন্ডেশনে যান এবং ফারদিনের চিকিৎসার অগ্রগতি ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন।

চিকিৎসায় কোনো ধরনের বিলম্ব বা অবহেলা যেন না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সাথে কথা বলেন ভূমিমন্ত্রী।

ফারদিনের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।

একজন মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রীয় ও সাংগঠনিক নানা দায়িত্ব পালনের পাশাপাশি একজন অসহায় এতিম শিশুর পাশে ব্যক্তিগতভাবে দাঁড়ানোর এই উদ্যোগ মানবিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনজনহীন শিশুটির চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তখন তার পাশে অভিভাবকের মতো দাঁড়িয়েছেন ভূমিমন্ত্রী।

ফারদিনের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন—এই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০