মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

পোশাক খাতে অস্থিরতার পেছনে আ. লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার জন্য আওয়ামী লীগ সমর্থিত মালিক ও শ্রমিকদের দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রমিক আন্দোলনের আড়ালে কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোর হাতে তা দমন করবে। সোমবার ২ নভেম্বর বেলা ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি...

পোশাক খাতে অস্থিরতার পেছনে আ. লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার জন্য আওয়ামী লীগ সমর্থিত মালিক ও শ্রমিকদের দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রমিক আন্দোলনের আড়ালে কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোর হাতে তা দমন করবে।

সোমবার ২ নভেম্বর বেলা ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনের নামে একটি পক্ষ ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। সীমান্তের ওপারের ইশারায় দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০