মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

রাজধানীর চিহ্নিত ৪১ চাঁদাবাজকে গ্রেপ্তারের দাবি ডিএমপির

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ৪১ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান জোরদারের অংশ হিসেবে গত চার দিনে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপি জানায়, চাঁদাবাজির নির্দিষ্ট অভিযোগ ও সংশ্লিষ্টদের কর্মকাণ্ডের ওপর নজরদারির ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠান, পরিবহন খাত ও জনবহুল এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

ডিএমপি আরো জানায়, চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০