মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

রাজধানীতে ফিজিওথেরাপি কলেজের কিচেনে আগুন

রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিংয়ের একটি কিচেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীতে ফিজিওথেরাপি কলেজের কিচেনে আগুন

রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিংয়ের একটি কিচেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ সোমবার সকাল দশটার দিকে বাইতুল আমান হাউজিংয়ের ১৪ নম্বর রোডে ঢাকা কলেজ অব ফিজিওথেরাপির কিচেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কচি জাহিদুল ইসলাম বলেন, আজ সকাল পৌনে দশটার দিকে বাইতুল আমান হাউজিংয়ের ১৪ নম্বর রোডের এসকে টাওয়ারে অবস্থিত ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০