মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

রবিবার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী

শ্রমিকদের দাবি পূরণে আগামী রবিবার মজুরি বোর্ড গঠন করা হবে এবং এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রবিবার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী
ছবি: সংগৃহীত

শ্রমিকদের দাবি পূরণে আগামী রবিবার মজুরি বোর্ড গঠন করা হবে এবং এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে মন্ত্রীর বাসভবনে চলমান শ্রম অসন্তোষ ও মজুরি বোর্ডের বিষয়ে শ্রমিক সংগঠনের নেতাদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।  

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আমার সব শ্রমিক ভাই এবং বোনদের প্রতি আহ্বান জানাবো আপনাদের নেতাদের সাথে আমার অত্যন্ত ফলপ্রসূ আলাপ হয়েছে। রোববার সকাল থেকে এর কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, অবশ্যই আমাদের কিছু করণীয় আছে। আমি তাদের সাথে আলোচনার ভিত্তিতে একটা একটা করে দেব। আমরা শ্রমিকদেরকে যেমন, তেমনি আমাদের শিল্প কারখানা রক্ষা করতে হবে। পাশাপাশি শ্রমিকদের ন্যাজ্য দাবি দাওয়া যেগুলো আছে, তা আদায় করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা দেখেছেন যে, আমরা শ্রমিকদের মজুরি দিতে সক্ষম হয়েছি।

শ্রমমন্ত্রী বলেন, আমি আশা করি আগামী দু-একদিনের মধ্যেই রবিবার থেকে ইনশাআল্লাহ শ্রমিক ভাইদের তাদের কাঙ্ক্ষিত যেটা  (মজুরি বোর্ড) ইনশাল্লাহ মঞ্জুর হবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০