মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

সানায়ে তাকাইচি-তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে: অতিরিক্ত প্রেস সচিব

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সানায়ে তাকাইচি-তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে: অতিরিক্ত প্রেস সচিব
ছবি: সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

মঙ্গলবার স্থানীয় সময় রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আতিকুর রহমান বলেন, দ্বিপক্ষীয় বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি জাপানের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর এসব কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে অতিরিক্ত প্রেস সচিব বলেন, বাংলাদেশের শিল্পায়নে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্যেই দেশটির বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও স্থাপনা ঘুরে দেখেছেন তারেক রহমান।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের লক্ষ্য নিয়ে জাপান সফর করছেন প্রধানমন্ত্রী। দেশের অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও কার্যকর করার পাশাপাশি শিল্পায়নের নতুন সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে।

আতিকুর রহমান রুমন জানান, দেশের মানুষের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। জাপান সফরের কর্মসূচিগুলোও বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা বাড়ানোর লক্ষ্য সামনে রেখে সাজানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০