রাজধানীর আবদুল গনি রোড থেকে বাংলাদেশ সচিবালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন স্থানে ৩১ দশমিক ৫১ একর জমির ওপর ১৪টি ১২ তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, নতুন সচিবালয় কমপ্লেক্সে প্রায় ৩২ লাখ বর্গফুট জায়গা থাকবে। ২০২৯ সালের মধ্যে সেখানে দাপ্তরিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আবদুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয় স্থানান্তরের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। সাম্প্রতিক সময়ে এ উদ্যোগ নতুন করে গুরুত্ব পায়। বর্তমান সচিবালয়ের স্থানে নিম্ন আদালতের কার্যক্রম চালুর প্রস্তাবও আলোচনায় এসেছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।