মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ চায় সরকার

সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ চায় সরকার। এ জন্য কমিটির বৈঠকে সরাসরি উপস্থিত হওয়ার পাশাপাশি লিখিত ও মৌখিকভাবে মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ চায় সরকার
ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ চায় সরকার। এ জন্য কমিটির বৈঠকে সরাসরি উপস্থিত হওয়ার পাশাপাশি লিখিত ও মৌখিকভাবে মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দল কমিটির বৈঠকে অংশ না নেওয়ার পাশাপাশি সংসদেও এ বিষয়ে কথা না বললে তা জাতি দেখবে। তারা বৈঠকে যোগ না দিলে বিতর্ক তৈরির সুযোগ থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল অংশ না নিলেও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে সরকার অপেক্ষা করে থাকতে পারবে না। বিরোধী দলের নেতারা সরাসরি বৈঠকে উপস্থিত হতে না পারলেও লিখিতভাবে পরামর্শ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, বিশেষ কমিটির সপ্তম বৈঠকে অংশ নেওয়া শিক্ষাবিদেরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি এর এখতিয়ার স্পষ্ট করার বিষয়ে পরামর্শ দিয়েছেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০