মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ · ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রচার শেষ ২৭ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনি প্রচারণা শেষ হচ্ছে আগামী ২৭ অক্টোবর সকাল ৮ টায়। এ সময়রে পর সকল ধরনের প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে হবে প্রার্থীদের।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রচার শেষ ২৭ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনি প্রচারণা শেষ হচ্ছে আগামী ২৭ অক্টোবর সকাল ৮ টায়। এ সময়রে পর সকল ধরনের প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে হবে প্রার্থীদের।

শনিবার (২৪ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। 

ইতিমধ্যে প্রার্থীদের বিষয়টি অবহিত করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনাও পাঠিয়েছে কমিশন।

নির্দেশনায় বলা হয়েছে, সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্বে সকল ধরনের প্রচার বন্ধ করতে হবে। ভোটগ্রহণ শুরু হবে ২৯ অক্টোবর সকাল ৮টায়। সেই হিসেবে ২৭ অক্টোবর সকাল ৮টায় শেষ হবে প্রচার কার্যক্রম।

এ নির্বাচনে প্রার্থীরা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে এ আসন থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে আসনটি শূণ্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর ভোটের তফসিল দেয় ইসি।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০