মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ · ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চন্দনাইশে অটোরিকশা চুরির অভিযোগে চালকসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রামের চন্দনাইশে দুটি সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা নিজেরাও অটোরিকশাচালক। পুলিশের দাবি, তাঁরা আন্তজেলা অটোরিকশা চুরির একটি সংঘবদ্ধ চক্রের সদস্য, যাদের নেটওয়ার্ক কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা

চন্দনাইশে অটোরিকশা চুরির অভিযোগে চালকসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রামের চন্দনাইশে দুটি সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা নিজেরাও অটোরিকশাচালক। পুলিশের দাবি, তাঁরা আন্তজেলা অটোরিকশা চুরির একটি সংঘবদ্ধ চক্রের সদস্য, যাদের নেটওয়ার্ক কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট পর্যন্ত বিস্তৃত।

শুক্রবার (২৩ অক্টোবর) চন্দনাইশে অটোরিকশা দুটি চুরির ঘটনা ঘটে। পরে রাতে উপজেলার বরকল এলাকা থেকে চুরি হওয়া অটোরিকশা দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আটজনকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ছৈয়দ (৪৮), নজরুল ইসলাম (৩৫), নয়ন আব্দুল্লাহ (৪০), নাছির উদ্দিন (৩৫), মোহাম্মদ নজরুল (২৪), আব্দুর রহমান (২৭), তারেক (২৬) ও শরীফ মিয়া কালু (২৭)।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই অটোরিকশাচালক। তাঁরা চন্দনাইশে এসে দুটি অটোরিকশা চুরি করেন। তবে সেগুলো নিয়ে এলাকা ছাড়ার আগেই পুলিশ খবর পায়। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার এবং অটোরিকশা দুটি উদ্ধার করা হয়।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০