৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব প্রার্থী নির্ধারিত গুগল ফরম এখনো পূরণ করেননি, তাদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তির ৫ নম্বর অনুচ্ছেদে প্রার্থীদের একটি গুগল ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী কিছু প্রার্থী এখনো ওই ফরম পূরণ করেননি।
এ অবস্থায় নির্ধারিত সময়ে ফরমটি দাখিল না করার কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট প্রার্থীদের নতুন করে গুগল ফরমটি পূরণ করতে বলা হয়েছে। আগামী ১২ অক্টোবরের মধ্যে ফরমটি পূরণ করে দাখিল করতে হবে।
পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য ফরমটি পূরণ করা আবশ্যিক। নির্ধারিত সময়ের মধ্যে ফরমটি দাখিল করতে তাদের অনুরোধ করা হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।