মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

আগের নিয়মেই সরকারি কর্মচারীদের ভাতা, প্রজ্ঞাপন জারি

সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রচলিত ভাতার বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ।

আগের নিয়মেই সরকারি কর্মচারীদের ভাতা, প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রচলিত ভাতার বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি-৩ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতার বাইরে মূল বেতনের শতকরা হার অনুযায়ী কর্মচারীরা যেসব ভাতা পেয়ে আসছেন, সেগুলো ২০২৬ সালের ৩০ জুন তারা যে মূল বেতন পেয়েছেন, তার ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করা হবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০