মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সারাবিশ্ব

বিমানের ভেতর জীবন্ত সাপ, বাতিল করা হলো ফ্লাইট

জাপানের ফুকুওকা বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর জীবন্ত সাপ পাওয়ায় ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। উড্ডয়নের প্রস্তুতির সময় উড়োজাহাজটির কার্পেটের নিচে সাপটি দেখতে পান এক মেকানিক। জাপান এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান জাপান এয়ার কমিউটার মঙ্গলবার জানায়, সোমবার দুপুর ১টার দিকে ফুকুওকা বিমানবন্দরে উড়োজাহাজটির ভেতর প্রায় ৪০ সেন্টিমিটার লম্বা সাপটি দেখতে...

বিমানের ভেতর জীবন্ত সাপ, বাতিল করা হলো ফ্লাইট

জাপানের ফুকুওকা বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর জীবন্ত সাপ পাওয়ায় ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। উড্ডয়নের প্রস্তুতির সময় উড়োজাহাজটির কার্পেটের নিচে সাপটি দেখতে পান এক মেকানিক।

জাপান এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান জাপান এয়ার কমিউটার মঙ্গলবার জানায়, সোমবার দুপুর ১টার দিকে ফুকুওকা বিমানবন্দরে উড়োজাহাজটির ভেতর প্রায় ৪০ সেন্টিমিটার লম্বা সাপটি দেখতে পাওয়া যায়। পরে একজন বিশেষজ্ঞ পরীক্ষা করে নিশ্চিত করেন, এটি বিষহীন একটি ছোট জাপানি সাপ। এরপর সাপটিকে ধরে ফেলা হয়।

উড়োজাহাজটি সোমবার শিমানে প্রিফেকচারের ইজুমো বিমানবন্দর থেকে ফুকুওকায় এসেছিল। ওই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে ফুকুওকা থেকে কাগোশিমা প্রিফেকচারের উদ্দেশে ফ্লাইটটির যাত্রা করার কথা ছিল। তবে উড্ডয়নের প্রস্তুতির সময় সাপটি দেখতে পাওয়ায় জাপান এয়ার কমিউটার কর্তৃপক্ষ ফ্লাইটটি বাতিল করে।

উড়োজাহাজের ভেতরে সাপটি কীভাবে প্রবেশ করেছে, তা এখনো জানা যায়নি। এ ধরনের ঘটনা তাদের অভিজ্ঞতায় এই প্রথম বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

সূত্র: জাপান টুডে

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০