মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

বোয়ালখালীতে থানার পাশেই নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রামের বোয়ালখালীতে থানা ভবনের অদূরেই স্বাগতম মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

বোয়ালখালীতে থানার পাশেই নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রামের বোয়ালখালীতে থানা ভবনের অদূরেই স্বাগতম মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

রবিবার (৮ নভেম্বর) ভোরে ছাত্রলীগ নেতা ওয়াসিম আল ইমনের নেতৃত্বে পৌর সদরের তুলাতল থেকে পুরান থানা রোড এলাকা পর্যন্ত এই ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে এ সংক্রান্ত ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন ওয়াসিম। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, "বোয়ালখালী থানা থেকে মাত্র ৮০০ মিটার দূরুত্বে বোয়ালখালীর মাটিতে ছাত্রলীগের ব্যানারে প্রথম মিছিল করলাম....!"

ভিডিওটিতে অন্তত ১১ থেকে ১২ জন নেতা-কর্মীকে মিছিলে অংশ নিতে দেখা যায়। মিছিলে ব্যবহৃত ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতার ছবি যুক্ত ছিল। ব্যানারে লেখা ছিল—"জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার আগমন শুভেচ্ছার স্বাগতম। চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ওয়াসিম আল ইমন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ।" তবে ওয়াসিম আল ইমন ছাত্রলীগের কোনো পদে রয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় এমন মিছিলের খবর পেয়ে বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনার সময় বিষয়টি পুলিশের জানা ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশ উদ্ধার করেছে এবং মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০