চট্টগ্রাম নগরের নিমতলা ফ্লাইওভার চেকপোস্টে অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ রাশেদুল ইসলাম ওরফে রফিকুল ইসলাম ওরফে আজাদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা-পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বন্দর থানাধীন নিমতলা ফ্লাইওভার চেকপোস্ট বক্সের সামনে সড়কে দায়িত্ব পালনকালে তাঁকে আটক করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে একটি কালো রঙের কাঁধব্যাগ ও ৯ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিএমপির বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের নির্দেশনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে উপপরিদর্শক (এসআই) ইমরান ফয়সালসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, এ ঘটনায় বন্দর থানায় নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।