মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৪৯, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৯৩

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩৯৩ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২২৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৪৯, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৯৩

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩৯৩ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২২৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৬৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানের ফলাফল সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জানায় চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।

রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১২৫ জন, পূর্ববর্তী মামলায় ১৫০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৬ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানাভুক্ত ১৩৫ জন ও সাজা পরোয়ানাভুক্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকসংক্রান্ত অপরাধে ৬৫ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অভিযানে গ্রেপ্তার করা হয়েছে আরও ১১০ জনকে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ৮ হাজার ৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়। অভিযানে ৩ হাজার ৯৪৭টি ইয়াবা বড়ি, ১৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ১১৫ লিটার দেশীয় চোলাই মদ এবং তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে চট্টগ্রামে ১৯ জন, কক্সবাজারে পাঁচজন, কুমিল্লায় ৩০ জন, ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন, চাঁদপুরে চারজন, নোয়াখালীতে পাঁচজন, ফেনীতে একজন, লক্ষ্মীপুরে দুজন, রাঙামাটিতে একজন, খাগড়াছড়িতে ১৩ জন এবং বান্দরবানে দুজন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি ১৭৯ জনকে আটক করা হয়েছে কুমিল্লা জেলা থেকে। এ ছাড়া চট্টগ্রামে ৫৭ জন, কক্সবাজারে ১৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জন, চাঁদপুরে ২৪ জন, নোয়াখালীতে ১৩ জন, ফেনীতে আটজন, লক্ষ্মীপুরে ৩৪ জন, রাঙামাটিতে আটজন, খাগড়াছড়িতে ২৫ জন এবং বান্দরবানে আটজনকে আটক করা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০