চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডারে গাউছিয়া হক মঞ্জিলের শান্তিকুঞ্জ ভবনে সংরক্ষিত শাহানশাহ হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ব্যবহৃত গাড়ি ও পবিত্র তাবাররুকাতের প্রদর্শনী কক্ষ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী তাঁকে প্রদর্শনী কক্ষটি ঘুরিয়ে দেখান। এ সময় সরোয়ার আলমগীর মহান অলির ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, স্মৃতিবিজড়িত নিদর্শন, পবিত্র তাবাররুকাত এবং ইসলামের বিভিন্ন নিদর্শনসংবলিত আলোকচিত্র দেখেন।
পরিদর্শন শেষে তিনি প্রদর্শনী কক্ষে সংরক্ষিত খাতায় স্বাক্ষর করেন। এ সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গাউছিয়া হক মঞ্জিলে সংরক্ষিত এসব স্মৃতিচিহ্ন ও নিদর্শন দর্শনার্থীদের কাছে ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক ইতিহাসের অংশ হিসেবে বিবেচিত।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।