মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকার সিগারেটের তামাক আটক

চট্টগ্রাম বন্দরে বন্ড সুবিধায় পাকিস্তান থেকে আমদানি করা ১০টি কন্টেইনার ভর্তি ১৫০ মেট্রিক টন কাঁচা তামাকের একটি বিশাল চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দকৃত এ তামাক দিয়ে আনুমানিক ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন সম্ভব, যার

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকার সিগারেটের তামাক আটক

চট্টগ্রাম বন্দরে বন্ড সুবিধায় পাকিস্তান থেকে আমদানি করা ১০টি কন্টেইনার ভর্তি ১৫০ মেট্রিক টন কাঁচা তামাকের একটি বিশাল চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দকৃত এ তামাক দিয়ে আনুমানিক ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন সম্ভব, যার খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চালানটি ‘গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের নামে আনা হয়েছিল।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, আটককৃত চালানের প্রাথমিক পর্যালোচনায় আমদানিমূল্যে বড় ধরনের অসংগতি ও শুল্ক ফাঁকির চেষ্টা ধরা পড়ে। একই এইচএস কোডের (HS Code) পণ্য পূর্বে প্রতি কেজি ৫ দশমিক ১০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হলেও, উক্ত চালানে পণ্যমূল্য প্রতি কেজিতে মাত্র ১ দশমিক ৪৫ মার্কিন ডলার ঘোষণা করা হয়েছিল। পূর্ববর্তী প্রকৃত মূল্য হিসাব করলে এই চালানে সম্ভাব্য আমদানি শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২১ কোটি ১২ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক সাকিব রায়হান জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বৃহস্পতিবার বিকেল চারটায় আগ্রাবাদস্থ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০