মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চট্টগ্রাম রেঞ্জে এক দিনে গ্রেপ্তার ৭৮৬, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৭৪

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধবিরোধী অভিযানে ৭৮৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ১ লাখ ৮ হাজার ৯৯৮টি ইয়াবা, ১০ কেজি ১৩০ গ্রাম গাঁজা, ৯০ লিটার চোলাই মদ ও দুই বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কিশোর গ্য

চট্টগ্রাম রেঞ্জে এক দিনে গ্রেপ্তার ৭৮৬, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৭৪

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধবিরোধী অভিযানে ৭৮৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ১ লাখ ৮ হাজার ৯৯৮টি ইয়াবা, ১০ কেজি ১৩০ গ্রাম গাঁজা, ৯০ লিটার চোলাই মদ ও দুই বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৭৪ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জের দেওয়া তথ্যে এসব তথ্য জানানো হয়।

রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১১১ জন, আগের মামলায় ৫৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৩ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানাভুক্ত ৯২ জন ও সাজা পরোয়ানাভুক্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৭ জনকে। তাঁদের মধ্যে একজন মাদক বহনকারী এবং ২৬ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে মাদকদ্রব্য-সংক্রান্ত ২৯টি মামলা করা হয়।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২৩ সদস্যকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ফেনীতে ১৩ জন, চট্টগ্রামে তিনজন, কুমিল্লায় দুজন, নোয়াখালীতে দুজন এবং লক্ষ্মীপুর, রাঙামাটি ও খাগড়াছড়িতে একজন করে রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৭৪ জনের মধ্যে ২৭৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৯৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ১৭৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৯৫ জন, লক্ষ্মীপুরে ৬৩ জন, নোয়াখালীতে ৫৪ জন, চাঁদপুরে ৩৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৩ জন, খাগড়াছড়িতে ১৫ জন, কক্সবাজারে নয়জন এবং রাঙামাটিতে একজনকে আটক করা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০