চট্টগ্রামের বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা জাহিদুল ইসলাম পারভেজকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম পারভেজ উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই ইউনিয়নের শ্রীপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আগে থেকেই এজাহারনামীয় একটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার (২৩ অক্টোবর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।