মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

ফটিকছড়িতে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ পাশাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

ফটিকছড়িতে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ পাশাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে ফটিকছড়ি পৌরসভা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আরিফ পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ একসময় ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি পদেও প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা ছিল।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আরিফ নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। ৫ আগস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর কর্মকাণ্ড দেখা গেছে। সব দিক বিবেচনায় নিয়ে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০