মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ · ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

দুর্গাপূজায় গুজব ছড়ালেই ব্যবস্থা, ২৪ ঘণ্টা এসআরবির সাইবার নজরদারি

শারদীয় দুর্গাপূজায় গুজব ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে এসআরবির সাইবার মনিটরিং টিম। রাজধানীর গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে জোরদার করা হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাক

দুর্গাপূজায় গুজব ছড়ালেই ব্যবস্থা, ২৪ ঘণ্টা এসআরবির সাইবার নজরদারি
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজায় গুজব ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে এসআরবির সাইবার মনিটরিং টিম। রাজধানীর গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে জোরদার করা হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ধানমন্ডি সর্বজনীন পূজামণ্ডপ ও কলাবাগান ক্রীড়াচক্র মাঠের পূজামণ্ডপ পরিদর্শন শেষে নিরাপত্তাবিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

তিনি জানান, পূজামণ্ডপগুলোতে ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করছেন। পূজা উপলক্ষে এসআরবি-২-এর কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক প্রচারণা ছড়ালে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিসর্জনের দিন হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

জরুরি প্রয়োজনে বা গুজবসংক্রান্ত তথ্য জানাতে ০১৭৭৭৭১০২৯৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, 'বৈচিত্র্য বাংলাদেশের শক্তি।' তিনি দুর্গাপূজাকে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে সবাইকে নির্ভয়ে উৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।

পাশাপাশি কোনো গুজবে কান না দিয়ে সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০