চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতা তাওহীদুল ইসলাম বুখারীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে এ ঘটনা ঘটে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) তারেক জানান, তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় সার্ভারে তার নাম কালো তালিকাভুক্ত দেখা যায়। পরে তাকে আটক করে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক তাওহীদুল ইসলাম টাঙ্গাইল জেলার আদি টাঙ্গাইল গ্রামের আজাদ বুখারীর ছেলে। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতা। তার বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানা গেছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।