মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ · ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

জামায়াত সমর্থন না দিলে ৯১ সালে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার কথা: দিলারা চৌধুরী

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনে জামায়াতে ইসলামীর সমর্থন না পেলে বিএনপির রাজনীতি তখনই শেষ হয়ে যাওয়ার কথা ছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী। একই সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও সরকার গঠনের জন্য জামায়াতের সমর্থন পেতে যোগাযোগ করেছিলেন বলে দাবি করেছেন তিনি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন অধ্যাপক দিলারা চৌধুরী।

১৯৯১ সালের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “৯১ সালে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার কথা, যদি জামায়াত সমর্থন দিয়ে সরকার গঠন করতে সাহায্য না করত। বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে স্মরণ রাখা দরকার।”

ওই সময়ের ঘটনা স্মরণ করে দিলারা চৌধুরী বলেন, তিনি নিজে এ ঘটনার সাক্ষী। তার দাবি, শেখ হাসিনা নিজেই জামায়াতের সমর্থন পাওয়ার জন্য যোগাযোগ করেছিলেন। এ বিষয়ে শেখ হাসিনার স্বামীর কাছেও প্রস্তাব পাঠানো হয়েছিল।

দিলারা চৌধুরীর ভাষ্য অনুযায়ী, তখন শেখ হাসিনার স্বামী নাগরিকত্বসংক্রান্ত জটিলতার কথা তুলেছিলেন। জবাবে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী আশ্বস্ত করেছিলেন, ওই সমস্যা সমাধান করা হবে। তবে জামায়াতের সমর্থন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ১৯৯১ সালের জাতীয় সংসদকে ঝুলন্ত সংসদে পরিণত করাই ছিল শেখ হাসিনার লক্ষ্য।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতকে ঘিরে তৈরি হওয়া দূরত্ব নিয়েও প্রশ্ন তোলেন এই রাষ্ট্রবিজ্ঞানী। তিনি বলেন, “এখন হঠাৎ করে কী ঘটল যে তাদের সঙ্গে বসাই যাবে না? কার ইঙ্গিতে, কোথা থেকে এই বার্তা আসছে?”

দেশে কৃত্রিম বিভেদ ও অনৈক্য তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অধ্যাপক দিলারা চৌধুরী।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০