মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, পলাতক ফ্যাসিবাদের অনেকগুলো লিগ্যাসি রেখে গিয়েছে, ফলে সরকারের পদক্ষেপগুলোর ফল পেতে কিছুটা সময় লাগছে।
রবিবার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনা শেষে এ কথা বলেন তিনি।
কুমিল্লায় শিশু নির্যাতনের ঘটনার প্রসঙ্গে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ভিক্টিমের পাশাপাশি যে এ ঘটনায় জড়িত তারও পরিবারের সাথে খোঁজ করা হচ্ছে। যাতে পারিবারিক সমস্যা আছে কি না সেটি খুঁজে দেখা হচ্ছে।’
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘শুধু আইন প্রয়োগেই নয় সমাজের অপরাধ কমাতে হলে সামাজিক আন্দোলন দরকার। এজন্য প্রতিটি ইউনিয়নে সামাজিক ক্লাব করা হচ্ছে। একই সাথে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর-কিশোরী ক্লাব করা হচ্ছে।’









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।