মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

কদমতলীতে মবিলের গুদামে ভয়াবহ আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ

চট্টগ্রাম নগরের কদমতলী পোড়া মসজিদ এলাকায় একটি মবিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়লে আশপাশের ঘনবসতিপূর্ণ এল

কদমতলীতে মবিলের গুদামে ভয়াবহ আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ

চট্টগ্রাম নগরের কদমতলী পোড়া মসজিদ এলাকায় একটি মবিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়লে আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সূচনাতেই উপস্থিত পথচারী ও এলাকাবাসী নিজস্ব উদ্যোগে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালান। তবে গুদামে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সমন্বিত অভিযান শুরু করে। এ সময় কৌতূহলী জনতার ভিড় সামলাতে এবং উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে স্থানীয় পুলিশ প্রশাসন এলাকাটি কর্ডন করে নিয়ন্ত্রণে নেয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার সাথে সাথেই একাধিক স্টেশন থেকে ইউনিট পাঠিয়ে আগুন ফায়ার সার্ভিসের আয়ত্তে আনা সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে অগ্নিকাণ্ডের পর স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ঝুঁকিপূর্ণ ওই গুদামটিতে বৈধ মবিল মজুতের আড়ালে বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত নকল ও নিম্নমানের মবিল রিফিল করা হতো। আবাসিক ও ঘনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিপজ্জনক দাহ্য পদার্থের গুদাম পরিচালনা করায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। দুর্ঘটনাকবলিত গুদামসহ ওই এলাকার সব অবৈধ ও ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ও মবিলের আস্তানা উচ্ছেদে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০