মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

কর্ণফুলীতে ট্রলারডুবি: দুই দিন পর মিলল নিখোঁজ দুই জেলের মরদেহ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কার্গো জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে নগরের আকমল আলী ঘাটসংলগ্ন নদী থেকে স্থানীয়রা তাঁদের মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল ক

কর্ণফুলীতে ট্রলারডুবি: দুই দিন পর মিলল নিখোঁজ দুই জেলের মরদেহ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কার্গো জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে নগরের আকমল আলী ঘাটসংলগ্ন নদী থেকে স্থানীয়রা তাঁদের মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত দুই জেলে হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন।

এর আগে ২৫ অক্টোবর দিবাগত রাতে আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা তিন জেলের মধ্যে একজন প্রাণে বাঁচলেও নিখোঁজ হন মিরাজ ও শরীফ। দুই দিন পর তাঁদের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজ থাকার অবসান হলো।

দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা জেলে কামাল উদ্দিন জানান, মাছ ধরার কাজে ব্যবহারের জন্য একটি লালবোট কিনতে চার দিন আগে তাঁরা চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় যান। ট্রলারটি কেনার পর রোববার রাতে সেটি নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা হন তাঁরা।
ফেরার পথে আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নদীর স্রোতে ট্রলারটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এ সময় পেছনে থাকা একটি কার্গো জাহাজের সাথে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।

কামাল উদ্দিন বলেন, দুর্ঘটনার সময় তিনি কার্গো জাহাজের শিকল ধরে ঝুলে থাকেন। পরে জাহাজের লোকজন তাঁকে উদ্ধার করেন। তবে ট্রলারে থাকা অপর দুই জেলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

নিখোঁজ শরীফ উদ্দিনের সন্ধানে চট্টগ্রামে এসেছিলেন তাঁর চাচা চেম্পার উদ্দিন। তিনি জানান, মঙ্গলবার সকালে দুই জেলের মরদেহ উদ্ধারের খবর পান তাঁরা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ দুটি শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা জানান তিনি।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আলম জানান, মঙ্গলবার সকালে স্থানীয়দের সহযোগিতায় কর্ণফুলী নদী থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০