মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

মিরসরাইয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. নুরুন্নবীকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।

মিরসরাইয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. নুরুন্নবীকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার চিনকি আস্তানা রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নুরুন্নবী জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ খিলমুরারী গ্রামের আনা মিয়ার বাড়ির ছেলে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, গত ১৫ অক্টোবর খিলমুরারী গ্রামে একটি বসতঘরে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার এজাহারে নুরুন্নবীকে দুই নম্বর আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নুরুন্নবী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০