রাজধানীর বিভিন্ন এলাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মশাল, ককটেল ও লাঠি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি-মিডিয়া) আকতার হোসেন এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মশাল, ককটেল ও লাঠি উদ্ধার করা হয়।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।