মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ · ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া জাপানের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া জাপানের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলেও জানান তিনি।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ কে সামনে রেখে শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়নসংস্থাদের উদ্যোগে প্রস্তুতকৃত জাতীয় অবস্থানপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও জাতীয় সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু অভিযোজনে কাজ করে যাচ্ছে। কপ ৩১ এ জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরতে চায় বাংলাদেশ।’

এছাড়া বাংলাদেশ বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বৃদ্ধি এবং অভিযোজন ও প্রশমনে সমান গুরুত্ব দেয়ার দাবি জানাবে বলেও জানান প্রতিমন্ত্রী।

বক্তব্যে শামা ওবায়েদ বলেন, ‘উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এই সহায়তা মূলত অনুদান হিসেবে আসতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত দেশের ঋণের বোঝা আরও না বাড়ে। সবকিছুতে আমাদের একটা ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আনতে হবে। যাতে বৈশ্বিক পরিমণ্ডল, নেগোসিয়েশন টেবিল থেকে কিছু নিয়ে আসতে পারি।’

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয় ফোকাল টিম করেছে। যুব সমাজের যারা পরিবেশ নিয়ে কাজ করেন তাদের ইন্টিগ্রেট করার সুযোগ আছে।

এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতি মোকাবিলায় একটি ফান্ড দরকার উল্লেখ করে তিনি অনুদানের আহ্বান জানান।

উল্লেখ্য, বাণিজ্য সম্প্রসারণ, জাপানিজ বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা যায়, চার দিনের এ সফরে ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০