মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ · ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রাকৃতির মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে অজ্ঞাতপরিচয় (আনুমানিক মধ্যবয়সী) এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেকান্দর পাড়া গোমস্তের পাড়া বাড়ি সংলগ্ন হালদা নদীর অংশ থেকে ওই ব্যক্তির মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হালদা নদীতে অজ্ঞাত মরদেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা বিষয়টি হাটহাজারী মডেল থানা পুলিশকে অবহিত করেন। স্থানীয়দের কেউ মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেননি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি ডাঙায় তোলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুক জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০