চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সদস্যবিশিষ্ট বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যোতিকা দেবী এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মঈন উদ্দিন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন , মহারাজ নাথ, মঞ্জুরুল হক, ফয়েজুন্নেছা বেগম, চম্পা দেবী, রুম্পা দেবী, শীতল দেব নাথ, মানিক নাথ, আবুল হাশেম ও আহমদ হোছাইন।
নবনির্বাচিত সভাপতি জ্যোতিকা দেবী বলেন,বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব আবদুল করিম বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নবগঠিত কমিটির সবার সহযোগিতায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে আশা করছি।
নবগঠিত এ কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।