মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ · ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজনীতি

শ্রমিক হত্যা ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

চাটগাঁ নিউজ ডেস্ক : আন্দোলন দমনের নামে শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, এনসিপির অঙ্গসংগঠন শ্রমিকশক্তির নেতাদের ওপর হামলা এবং

শ্রমিক হত্যা ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

চাটগাঁ নিউজ ডেস্ক : আন্দোলন দমনের নামে শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, এনসিপির অঙ্গসংগঠন শ্রমিকশক্তির নেতাদের ওপর হামলা এবং দলটির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মোড় থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুজ্জাতুল ইসলাম আবির, যুগ্ম আহ্বায়ক সরওয়ার কামালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

চট্টগ্রাম মহানগর এনসিপির প্রচার ও প্রকাশনার দায়িত্বে থাকা রিদুয়ান হৃদয় বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তেল-গ্যাস ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। অন্যদিকে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে না নিয়ে উল্টো দমন-নিপীড়ন ও হত্যার ঘটনা ঘটানো হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি ও তাদের অঙ্গসংগঠন দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। এসব কারণে এনসিপি মাঠে নামতে বাধ্য হয়েছে। এসব কর্মকাণ্ড বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০