মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ · ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

অশ্রু, ফুলেল শুভেচ্ছায় বিদায়; নতুন কর্মস্থলে যাচ্ছেন শিক্ষক রিদওয়ানুল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুখছড়ী রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ রিদওয়ানুল হক বদলিজনিত কারণে নতুন কর্মস্থল নারিশ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের উদ্দেশ্যে বিদায় নিয়েছেন। তাঁর বিদায়কে ঘিরে বিদ্যালয়ে সৃষ্টি হয় এক আবেগঘন প

অশ্রু, ফুলেল শুভেচ্ছায় বিদায়; নতুন কর্মস্থলে যাচ্ছেন শিক্ষক রিদওয়ানুল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুখছড়ী রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ রিদওয়ানুল হক বদলিজনিত কারণে নতুন কর্মস্থল নারিশ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের উদ্দেশ্যে বিদায় নিয়েছেন। তাঁর বিদায়কে ঘিরে বিদ্যালয়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

বুধবার (৪ নভেম্বর) সুখছড়ী রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু জাফর।

অনুষ্ঠানে বক্তব্য দেন আশুরা বেগম, শাহিদা বেগম, মো. আরাফাত, লুতফুন্নেছা ও রিমা দাশসহ অন্যান্য অতিথি।

বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী শিক্ষক মুহাম্মদ রিদওয়ানুল হকের কর্মনিষ্ঠা, আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সহকর্মীদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, শিক্ষার্থী ও সহকর্মীদের হৃদয়েও নিজের জায়গা করে নেন। 

কর্মস্থল পরিবর্তনের মধ্য দিয়ে দায়িত্বের ঠিকানা বদলালেও তাঁর সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক ও স্মৃতিগুলো থেকে যাবে সবার মাঝে।

বিদায়ী শিক্ষক মুহাম্মদ রিদওয়ানুল হক তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মজীবনের স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করে তিনি সবার কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সহকর্মীদের আবেগাপ্লুত উপস্থিতিতে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়।

নতুন কর্মস্থল নারিশ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুহাম্মদ রিদওয়ানুল হকের কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০