মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ · ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আইন আদালত

এরশাদ হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের বন্দর থানার মাইলের মাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে এরশাদ হত্যা মামলায় তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এরশাদ হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের বন্দর থানার মাইলের মাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে এরশাদ হত্যা মামলায় তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত ৬ষ্ঠ মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাসের আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আরমান, ইরান ও ইমতিয়াজ । তারা নগরের ইপিজেড থানার ২ নম্বর মাইলের মাথার মহব্বত মুন্সি বাড়ি এলাকার মৃত আবুল বশরের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী রাকিব বাংলানিউজকে বলেন, সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি প্রত্যেককে দেড় লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁদের কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ১১ এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন এরশাদ। নগরের বন্দর থানার মাইলের মাথা এলাকায় মহিউদ্দিনের গ্যারেজের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ইরান ও ইমতিয়াজ তাঁকে জাপটে ধরেন। এ সময় আরমান ছুরি দিয়ে তাঁর কপাল, ঘাড়, বুক ও পিঠে একাধিক আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় এরশাদ স্থানীয় দুটি দোকানের সামনে গিয়ে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ এপ্রিল তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এরশাদের বাবা মোহাম্মদ রফিক বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা করেন। মামলায় তিন ভাইকে আসামি করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে অভিযোগগঠন করে বিচার শুরু হয়।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০