মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনোদন

টালিউড থেকে বলিউডে রুক্মিণীর নতুন ইনিংস, সঙ্গী অক্ষয় কুমার

বলিউডে আবারও নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অক্ষয় কুমারের সাথে ‘শামুক’ ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিটির প্রযোজনা সংস্থা সানশাইন পিকচার্স রুক্মিণীর যুক্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। এর আগে ‘সনক’ ছবিতে একসাথে কাজ করেছিলেন রুক্মিণী ও প্রযোজ

টালিউড থেকে বলিউডে রুক্মিণীর নতুন ইনিংস, সঙ্গী অক্ষয় কুমার
ছবি: সংগৃহীত

বলিউডে আবারও নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অক্ষয় কুমারের সাথে ‘শামুক’ ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিটির প্রযোজনা সংস্থা সানশাইন পিকচার্স রুক্মিণীর যুক্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। এর আগে ‘সনক’ ছবিতে একসাথে কাজ করেছিলেন রুক্মিণী ও প্রযোজনা সংস্থাটি।

রুক্মিণীর একটি ছবি প্রকাশ করে সামাজিক মাধ্যমে সানশাইন পিকচার্স জানায়, তাঁকে ‘শামুক’ ছবির সাথে যুক্ত করতে পেরে তারা আনন্দিত। ‘সনক’-এ একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভালো হওয়ায় আবারও তাঁর সাথে কাজ করতে আগ্রহী নির্মাতারা। তাঁদের আশা, নতুন ছবির কাজও দারুণ অভিজ্ঞতা হয়ে উঠবে।

কণিষ্ক ভার্মা পরিচালিত ‘শামুক’ একটি সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার। ছবিটির শুটিং যুক্তরাজ্যে চলছিল। সেখানে শুটিংয়ে অংশ নিয়েছেন অক্ষয় কুমার। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে পারেন রুক্মিণী। তাঁর পর্দায় উপস্থিতি ও অভিনয়ের ধরন বিবেচনায় তাঁকে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

‘শামুক’ ছবির মাধ্যমে প্রায় ১২ বছর পর আবারও একসাথে কাজ করছেন অক্ষয় কুমার ও প্রযোজক বিপুল অমৃতলাল শাহ। এর আগে তাঁরা ‘হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি’, ‘নমস্তে লন্ডন’ ও ‘অ্যাকশন রিপ্লে’র মতো ছবিতে একসাথে কাজ করেছেন।

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে মুক্তি পেতে পারে ‘শামুক’। ছবিতে রুক্মিণীর চরিত্রের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে অক্ষয় কুমারের সাথে তাঁর এই নতুন কাজ নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।ত

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০