মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনোদন

ভিউ ও ভাইরালের গল্পে শিমুল-লামিমার ‘চেকআউট’

১০ লাখ ভিউয়ের জন্য এক কনটেন্ট ক্রিয়েটর ঠিক কতদূর যেতে পারেন? সোশ্যাল মিডিয়ার লাইক, ভিউ আর ভাইরাল হওয়ার অবিরাম প্রতিযোগিতার পেছনের আসল চিত্র নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে এসেছে নতুন অরিজিনাল ওয়েব ড্রামা 'চেকআউট'।

ভিউ ও ভাইরালের গল্পে শিমুল-লামিমার ‘চেকআউট’
ছবি: সংগৃহীত

১০ লাখ ভিউয়ের জন্য এক কনটেন্ট ক্রিয়েটর ঠিক কতদূর যেতে পারেন? সোশ্যাল মিডিয়ার লাইক, ভিউ আর ভাইরাল হওয়ার অবিরাম প্রতিযোগিতার পেছনের আসল চিত্র নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে এসেছে নতুন অরিজিনাল ওয়েব ড্রামা 'চেকআউট'। 

মাজিদুল ইসলাম স্বাধীনের পরিচালনায় এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিমুল শর্মা ও লামিমা লাম। গত ১ অক্টোবর থেকে নাটকটি বঙ্গ-তে স্ট্রিমিং হচ্ছে।

'চেকআউট'-এর গল্প আবর্তিত হয়েছে দুজন কন্টেন্ট ক্রিয়েটরকে ঘিরে। অনলাইনের লাইমলাইটে টিকে থাকতে এবং নিজেদের ভিউ বাড়াতে তারা বেছে নেয় এক অভিনব ও ঝুঁকিপূর্ণ পথ। ক্যামেরার সামনে লাইক আর ফলোয়ার পাওয়ার জন্য তাদের সাজানো প্রেমের নাটক একপর্যায়ে বাস্তব জীবনেও গভীর প্রভাব ফেলতে শুরু করে। তৈরি হয় নানা অনাকাঙ্ক্ষিত জটিলতা। ভার্চ্যুয়াল দুনিয়ার এই মেকি সম্পর্ক আর ক্যামেরার পেছনের আসল জীবনের মানসিক টানাপোড়েন শেষ পর্যন্ত তাদেরকে কোথায় নিয়ে দাঁড় করাবে, সেই প্রশ্নের উত্তর মিলবে এই নাটকে।

বঙ্গর হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, “আজকের তরুণ প্রজন্মের ডিজিটাল জীবনের বাস্তবতা এবং ভাইরাল হওয়ার দৌড়ের পেছনের নানা গল্প নিয়েই ‘চেকআউট’। শিমুল ও লামিমার চমৎকার কেমিস্ট্রি আর স্বাধীনের সুন্দর নির্মাণে দর্শক সমসাময়িক জীবনের একটি বাস্তব ও বিনোদনমূলক গল্প দেখতে পাবেন।”

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০