মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনোদন

২০ বছর পর আবারও অর্ণবের ‘হোক কলরব’

দুই দশক আগে প্রকাশিত সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের জনপ্রিয় অ্যালবাম ‘হোক কলরব’-এর ২০ বছর পূর্তি হতে যাচ্ছে। এ উপলক্ষে ঢাকায় বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামী ২০ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হবে এই আয়োজন।

২০ বছর পর আবারও অর্ণবের ‘হোক কলরব’
ছবি: সংগৃহীত

দুই দশক আগে প্রকাশিত সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের জনপ্রিয় অ্যালবাম ‘হোক কলরব’-এর ২০ বছর পূর্তি হতে যাচ্ছে। এ উপলক্ষে ঢাকায় বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামী ২০ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হবে এই আয়োজন।

কনসার্টে অর্ণব তাঁর জনপ্রিয় গান ‘হোক কলরব’, ‘তোমার জন্য’সহ বেশ কয়েকটি গান পরিবেশন করবেন। তাঁর সাথে একই মঞ্চে আরও থাকবেন তিন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও সুনিধি নায়েক।

২০০৬ সালে প্রকাশিত ‘হোক কলরব’ অ্যালবামটি সে সময় শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে অ্যালবামের শিরোনাম গানটি শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি পায়। প্রয়াত রাজীব আশরাফের লেখা গানটি পরবর্তী সময়ে সংগীতের গণ্ডি পেরিয়ে প্রতিবাদের ভাষা হিসেবেও পরিচিত হয়ে ওঠে। ২০১৪ সালে ভারতের কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে গানটির ‘হোক কলরব’ শব্দবন্ধটি অন্যতম স্লোগান হিসেবে ব্যবহৃত হয়। পরে শিক্ষার্থীদের মুখে মুখে ছড়িয়ে পড়ে শব্দবন্ধটি।

টোয়েন্টিজ কমিউনিকেশন্সের আয়োজনে অনুষ্ঠিতব্য এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে গত শুক্রবার। অনুষ্ঠানটি উপস্থাপনা করছে সেন্স ইট। আয়োজনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে।

প্রকাশের দুই দশক পর একই মঞ্চে ‘হোক কলরব’ অ্যালবামের গানগুলো শোনার সুযোগ তৈরি হওয়ায় অর্ণবের ভক্তদের কাছে কনসার্টটি বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০