মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনোদন

শাহনাজ খুশির জন্মদিনে পুরোনো স্মৃতি মনে করলেন চঞ্চল

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশির জন্মদিন আজ রবিবার (১৫ নভেম্বর)। বিশেষ এই দিনে দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী অভিনেতা চঞ্চল চৌধুরী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। বন্ধুত্বের পুরোনো স্মৃতি, খুনসুটি ও আবেগ মিশিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পুরোনো লেখা

শাহনাজ খুশির জন্মদিনে পুরোনো স্মৃতি মনে করলেন চঞ্চল
ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশির জন্মদিন আজ রবিবার (১৫ নভেম্বর)। বিশেষ এই দিনে দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী অভিনেতা চঞ্চল চৌধুরী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। বন্ধুত্বের পুরোনো স্মৃতি, খুনসুটি ও আবেগ মিশিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পুরোনো লেখা শেয়ার করেছেন তিনি।

চঞ্চলের সেই লেখায় উঠে এসেছে তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বের নানা দিক। একে অপরের সাথে ঝগড়া, তর্ক কিংবা মন খুলে কথা বলার মধ্যেই যে তাঁদের সম্পর্কের বিশেষত্ব, তা ফুটে উঠেছে লেখায়।

শাহনাজ খুশিকে উদ্দেশ করে চঞ্চল লিখেছেন, ‘যতদিন পর্যন্ত আমরা মন খুলে ঝগড়া-মারামারি করতে পারব, ধরে নিবি ততদিনই আমরা সুস্থ আছি। আমাদের যা বয়স, এখন সব স্বপ্নই আমাদের সন্তানদের ঘিরে। আমরা স্ট্যান্ডবাই থাকতে থাকতেই ওরা যদি একটু দাঁড়িয়ে যায়, তাহলেই আমাদের শান্তি।’

বন্ধুত্বের পাশাপাশি নিজেদের স্বভাবের মিলের কথাও তুলে ধরেছেন এই অভিনেতা। তিনি লেখেন, ‘তোর আমার মতো শৈল্পিক, মাথা গরম, রগচটা, ঝগড়াটে, মারমুখী, সমালোচক বন্ধু আসলে এদেশে বিশ কোটিতে দুইজন। বেঁচে থাক বন্ধু বহুকাল। আমরা আমৃত্যু ঝগড়া করেই সুস্থ থাকতে চাই।’

তবে পোস্টে চঞ্চল জানিয়েছেন, লেখাটি কয়েক বছর আগের। দীর্ঘদিন ধরে শাহনাজ খুশির সাথে মন খুলে কথা বলা কিংবা আগের মতো ঝগড়া করার সুযোগ হয়নি তাঁর। বন্ধুর সাথে যোগাযোগের সেই অভাব ও আক্ষেপও প্রকাশ পেয়েছে লেখায়।

সবশেষে শাহনাজ খুশির সুস্থতা ও সুন্দর জীবন কামনা করে চঞ্চল লেখেন, ‘অনেকদিন হলো তোর সাথে মন খুলে কথা বলা বা ঝগড়া করা হয় না। তাতে কী? যে কোনোভাবে হোক, ভালো থাকিস বন্ধু। সুস্থ ও সুন্দর থাকিস।’

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০