দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর একদিনের ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২২ অক্টোবরের ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর আগে থেকেই সরকারি ছুটি নির্ধারিত ছিল। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলার কথা ছিল। নতুন করে ওই দিন ছুটি অনুমোদন হওয়ায় এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটিও যুক্ত হচ্ছে।
ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি থাকছে। এ সময়ে সরকারি চাকরিজীবীরা দুর্গাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটিও একসঙ্গে ভোগ করতে পারবেন।
চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।