মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

প্রতিবছর ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস'-এ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

প্রতিবছর ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস'-এ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। 

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৬ শাখা থেকে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা-বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতি বছর ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এর আগে, ৫ অক্টোবরের মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০