মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে নিহত আবরার ফাহাদের পরিবার।

আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে নিহত আবরার ফাহাদের পরিবার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) হওয়া এই সাক্ষাতে আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ চেয়েছিলাম, সেটি পেয়েছি। ৭ বছর হয়ে গেছে, এখনও আপিল বিভাগে মামলাটি বিচারাধীন অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে। আইনের মধ্যে থেকে যত দ্রুত রায় বাস্তবায়ন করা যায় সে কথা বলেছি প্রধানমন্ত্রীকে। এ বিষয়ে চেষ্টা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।’

আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ বলেন, ‘আমাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী। গত ১৭ বছরে যারা গুম, খুন, এমন হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ঘটনা লিপিবদ্ধ করা ও তালিকা করার আহ্বান জানিয়েছি প্রধানমন্ত্রীকে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এরকম তালিকা তৈরির কাজ চলছে বলে অবহিত করেছেন প্রধানমন্ত্রী। আবরার ফাহাদের মতো মৃত্যু যেন আর না ঘটে সে আহ্বান জানিয়েছি প্রধানমন্ত্রীকে।’

২০২১ সালের ৮ ডিসেম্বর আবরার হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। পরে ২০২৫ সালের ১৬ মার্চ নিম্ন আদালতের পুরো রায় বহাল রাখেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যান সাজাপ্রাপ্তদের পরিবার। এখন অপেক্ষা চূড়ান্ত শুনানির।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০