মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনোদন

আদালতের নির্দেশ না মানার অভিযোগ রাজপাল যাদবের বিরুদ্ধে

চেক বাউন্স মামলায় আবারও বিপাকে পড়েছেন অভিনেতা রাজপাল যাদব। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৫ কোটি টাকা আদালতে জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে পুরো অর্থ জমা দিতে পারেননি তিনি। এ ঘটনায় সোমবার শুনানিতে অভিনেতাকে কড়া ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত।

আদালতের নির্দেশ না মানার অভিযোগ রাজপাল যাদবের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

চেক বাউন্স মামলায় আবারও বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৫ কোটি টাকা আদালতে জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে পুরো অর্থ জমা দিতে পারেননি তিনি। এ ঘটনায় সোমবার শুনানিতে অভিনেতাকে কড়া ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত।

শুনানির সময় রাজপালের আইনজীবী ৫০ লাখ টাকার একটি ডিমান্ড ড্রাফটের কপি আদালতে উপস্থাপন করেন। আইনজীবী জানান, ড্রাফটটি ব্যাংকে প্রক্রিয়াধীন রয়েছে এবং দিল্লিতে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। তবে ওই ড্রাফট দেখে সন্তুষ্ট হয়নি আদালত।

বিচারপতিরা প্রশ্ন তোলেন, ডিমান্ড ড্রাফটটি সত্যিই বৈধ কি না, তা আদালতের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব নয়। রাজপালের আইনজীবী তখন জানান, ড্রাফটটি ব্যাংকেই রয়েছে এবং এর প্রক্রিয়া চলছে।

এর আগে আদালত রাজপাল যাদবকে ৫ কোটি টাকা জমা দেওয়ার শর্ত দিয়েছিল। ৫ অক্টোবরের মধ্যে ওই অর্থ জমা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও পুরো অর্থ জমা না পড়ায় সোমবার মামলাটি ফের শুনানিতে ওঠে।

এদিকে অভিযোগকারী সংস্থার আইনজীবী শুনানিতে রাজপালের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন। তাঁর অভিযোগ, অভিনেতা বারবার আদালতের নির্দেশনা মেনে চলছেন না এবং আদালতের নির্দেশের প্রতিও যথাযথ সম্মান দেখাচ্ছেন না।

তবে শেষ পর্যন্ত রাজপাল যাদবকে আরও একটি সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের মধ্যে টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি হবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০