জ্বালানি, বাণিজ্য ও কৃষি খাতে সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশ-আলজেরিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি সেখানে পৌঁছান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আলজিয়ার্সে পৌঁছালে আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া বিষয়ক মহাপরিচালক আবদেল মালেক বুহেদ্দু তাকে অভ্যর্থনা জানান।
সফরকালে আলজেরিয়ার প্রধানমন্ত্রী এবং হাইড্রোকার্বন, পররাষ্ট্র, কৃষি, গ্রামীণ উন্নয়ন ও মৎস্যবিষয়ক মন্ত্রীদের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক করার কথা রয়েছে।
বৈঠকগুলোতে জ্বালানি, বাণিজ্য ও কৃষি খাতে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। এর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নেয়া হবে।—বাসস









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।