মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

আমিন জুট মিলস চালুর সম্ভাবনা যাচাই করবে সরকার

বন্ধ আমিন জুট মিলস পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেছেন, বন্ধ বস্ত্রকল, পাটকল ও টেক্সটাইল মিল চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্য নি

আমিন জুট মিলস চালুর সম্ভাবনা যাচাই করবে সরকার

বন্ধ আমিন জুট মিলস পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেছেন, বন্ধ বস্ত্রকল, পাটকল ও টেক্সটাইল মিল চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের আমিন জুট মিলস লিমিটেড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমিন জুট মিলসের বর্তমান অবস্থা, উৎপাদন সক্ষমতা এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা পর্যালোচনা করে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। মিলটিকে উৎপাদনমুখী করার সম্ভাবনা যাচাইয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি বলেন, বন্ধ শিল্পকারখানাগুলোকে উৎপাদন ও কর্মসংস্থানের কার্যকর কেন্দ্রে পরিণত করতে হবে। এসব কারখানা চালুর সম্ভাবনা কাজে লাগানো গেলে বেকারত্ব কমানোর পাশাপাশি শিল্প খাতে নতুন গতি সঞ্চার করা সম্ভব হবে।

দেশের অর্থনীতিতে পাটশিল্পের গুরুত্ব তুলে ধরে শরীফুল আলম বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনা রয়েছে। এ খাতকে আরও গতিশীল করা গেলে কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা উপকৃত হবেন। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, যথাযথ পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে আমিন জুট মিলসসহ দেশের অন্যান্য বন্ধ শিল্পকারখানার সম্ভাবনাও কাজে লাগানো সম্ভব হবে।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং আমিন জুট মিলসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০